শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:১২ পিএম, ২০২৪-১২-১৯
চট্টগ্রামে কর্ণফুলী ট্যানেল ঘিরে পরিবহনের বিশৃঙ্খলার কারণে আনোয়ারায় যাত্রী হয়রানী ও ভাড়া নৈরাজ্য বেড়েছে। নিয়ন্ত্রণে দুর্বলতা, নানা অব্যবস্থাপনা ও সিএনজিচালিত অটোরিকশার অবাধে বৃদ্ধির কারনে যানজটের ফলে চট্টগ্রাম থেকে আনোয়ারা রুটের বাস নেটওয়ার্ক ভেঙ্গে পড়েছে। শাহ আমানত সেতু কর্তৃপক্ষের অদক্ষতায় টোল আদায়ের ধীরগতির কারনে মানবসৃষ্ট যানজটে দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
তিনি সম্প্রতি চট্টগ্রামের " আনোয়ারা উপজেলায় যাত্রী কল্যাণ সমিতি " গঠন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য প্রদানকালে এমন অভিযোগ করেন। স্থানীয় সমাজ সংগঠক জনাব শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যাত্রী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক আবদুর রহিম, দক্ষিণ জেলা যাত্রী কল্যাণ সমিতির নেতা মোস্তাফিজুর রহমান, মোঃ হোসেন বাদশা, মোঃ সোহেল মিয়া প্রমুখ। সভা শেষে জনাব শাহ আলমকে আহ্ববায়ক, মোঃ হোসেন বাদশা ও মোঃ সোহেল মিয়াকে যুগ্ম আহ্ববায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আনোয়ারা উপজেলা কমিটি গঠন করা হয়।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited